লংগদু রাঙ্গামাটি থেকে মোঃ এরশাদ আলী : রাঙ্গামাটির লংগদুতে উপজেলা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল এগারো টায় লংগদু উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতি লিঃ এর নিজস্ব কার্যালয়ে অত্র সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করীম এর সঞ্চালনায় এবং লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লংগদু উপজেলা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা সমবায় পরিদর্শক নূর মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম মেম্বার ও ডেপুটি রেঞ্জার উল্টাছড়ি রেঞ্জ মোঃ জাকির হোসেন প্রমূখ্য ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ হালিম, জেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম মুরাদ তরিকুল ইসলাম তারা সহ সমিতির সকল সদস্যবৃন্দ।
এসময়ে অত্র সমিতির প্রতিষ্ঠাকানীন একজন সদস্যের মৃত্যুতে তার পরিবারের আর্থিক অনুদান প্রদান করা হয়।
সভায় সমিতির আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা-পর্যালোচনা করা হয় এবং সমিতির উন্নয়ন মূলক কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
