রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাদ্রাসা থেকে ফেরার পথে ৬ বছরের বাচ্চা ধর্ষণ, অভিযুক্ত উপজাতি আটক

মাদ্রাসা থেকে ফেরার পথে ৬ বছরের বাচ্চা ধর্ষণ, অভিযুক্ত উপজাতি আটক

গুইমারা প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক ৪ নং এলাকার আশিক মিয়ার মেয়ে আশা মনি (৬) কে উপজাতি যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানাযায় ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে আশা মনি মাদ্রাসা খেকে ফেরার পথে ছনখলা পাড়ার কংজু মারমার ছেলে খিল্যু মারমা (৩২) শিশুটিকে ধর্ষণ করে।

খবর পেয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানকিছড়ি হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা ভালো না হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাপাতালে প্রেরণ করে।

এ খবর ছড়িয়ে পড়লে সিন্ধুকছড়ি জেনের সেনাবাহিনী ও গুইমারা থানা পুলিশ এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্হিতিতে অভিযুক্তকে থানা পুলিশের হেফাজতে নিয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা