মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ডিমলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

ডিমলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার ও ডিমলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহযোগিতায় এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকালে ডিমলা উপজেলা থেকে নারী-পুরুষ ও শিক্ষার্থীরা ফেস্টুন-প্লাকার্ড হাতে ভ্যানগাড়ির একটি র‌্যালি বের করে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ, বোড়াগাড়ি বাজার, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজার ও খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া বাজারে পথসভা এবং আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

এসব পথসভা ও আলোচনা সভায় তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন পাঙ্গা মহেশ লালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী, ইউনিট হিসাবরক্ষক আব্দুল ওহাব, অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দীকা আশাসহ শিক্ষার্থীরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা