সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানী থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

রাজধানী থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মো.নূর আলম ভৃইয়া : রাজধানীর যাত্রাবাড়ী থেকে মোঃ সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকায় অভিযান পরিচালনা করে সাজ্জাদ হাসানকে গ্রেফতার করে যাত্রাবাড়ি থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকায় অভিযান পরিচালনা করে সাজ্জাদ হাসানকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সাজ্জাদ হাসান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল।

এ বিষয়ে যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো.রাজু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে সে যাত্রাবাড়ী থানা এলাকায় নিষিদ্ধ সংগঠনটির পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা