৪২
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বুধবার ৩০ সেপ্টেম্বর বোচাগঞ্জ উপজেলার ৩ নং- মুর্শিদহাট ইউনিয়েনর চাপাইতোর গ্রামের বসবাসকারী মোঃ আশরাফ আলীর ৮ মাস বয়সী দুই জমজ পুত্রের মধ্যে একপুত্র মীর মুক্ত বিদ্যুৎ স্পর্শে মর্মান্তিক মৃত্যু হয়।
সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় শিশুটি তার নিজ বাসার বারান্দায় খেলার সময়। বারান্দায় রাখা টেবিল ফ্যানের তার স্পর্শ করে বিদ্যুতায়িত হয়।
মৃত শিশুর চাচা মেহেদী মেম্বার জানিয়েছেন শিশুটিকে দেখতে পেয়ে পরিবার লোকজন দ্রুত শিশুটিকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ছোট্ট শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
