শুক্রবার | অক্টোবর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ স্বামী সংসার ফিরে পেতে আলিমার সংবাদ সম্মেলন

স্বামী সংসার ফিরে পেতে আলিমার সংবাদ সম্মেলন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সেতাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা ঔষধ ব্যবসায়ী মো. মোস্তাক আলমকে ভালবেশে বিয়ে করেছিলেন একই উপজেলার আটগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামের মোছাঃ আলিমা খাতুন (৩৮) । সংসার জীবনে পার করেছেন ২৫টি বছর। সুখে দুঃখে স্বামী স্ত্রীর সংসার ছিল অত্যান্ত আনন্দময়। তাদের সংসার আলোকিত করে জন্ম নেয় ৩ টি সন্তান। বড় ছেলের বয়স ২১ বছর আরেক ছেলে ১৬ বছর ও একমাত্র মেয়ের বয়স ১১।

আলিমার সুখের সংসারে অসুখের আঘাৎ হানে ২০২২ সালে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে মোস্তাক এক তরফা তালাক দেয় তার ভালোবাসার স্ত্রীকে। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে পূনরায় আলিমাকে সংসারে ফিরিয়ে আনে। এর পর থেকে আলিমা স্বামী, পুত্র ও কন্্যা সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিল। গত ৯ আগষ্ট ২০২৬ ইং তারিখে ২য় বারের মত মোস্তাক আলিমাকে বাড়ী থেকে বের করে দিয়ে তালাক নামা পাঠিয়ে দেয়। সেই থেকে স্বামী সংসার ফিরে পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুড়ছে আলিমা। কোন উপায় না পেয়ে. ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আলিমা।

লিখিত বক্তব্যে আলিমা বলেন, আমার স্বামী মোঃ মোস্তাক তার কয়েকজন দুষ্টুবন্ধু মোজাফফর, জামাল ও বাবলার কু-পরামর্শে গত ৯-৮-২০২৬ ইং তারিখ আনুমানিক সকাল ১০ টার দিকে কোন কারণ ছাড়াই আমাকে পূনরায় বাড়ি থেকে বের করে দেয়। তখন নিরুপায় হয়ে আমি বাবার বাসা মানিকপুরে চলে আসি। আমি বাবার বাসায় থাকা অবস্থায় আমার স্বামী পর পর দুইবার আমার কাছে তালাকের নোটিশ পাঠায়। আমি তা গ্রহণ করি নাই। আমার বড়ছেলে মারুফ আহমেদ অরেঞ্জকে প্রায় ৬মাস পূর্বে তার পিতা ভরন পোষন দিতে অপারগতা প্রকাশ করে, বাড়ী থেকে বের করে দেয়। বর্তমানে সে রংপুরে মানুষের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে নিজেই অতি কষ্টে তার লেখাপড়ার খরচ বহন করছে।

তিনি আরো বলেন, আমার স্বামী মোস্তাক আমাকে মানুষের কাছে পাগল প্রমাণ করার চেষ্টা করে ২য় বিয়ে করার পথ তৈরি করছে। যা আমি কোন মতেই মেনে নিব না । আমি মোস্তাকের বিবাহিত স্ত্রী, আমার তিনটি সন্তান আছে। আমি এলাকাবাসীসহ সারাদেশবাসীর কাছে অনুরোধ আমার স্বামী ও ২৫ বছরের সংসার ফিরে পেতে সাহায্য করুন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা