বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, জেলা প্রশাসকের লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, জেলা প্রশাসকের লিফলেট বিতরণ

নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল : আজ বুধবার ( ৩০ শে সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জান কেয়া বলেন,

যেহেতু এই বছর ডেঙ্গুর প্রকোপ বেশি, সেজন্য আমরা এটিকে প্রতিহত করতে আরও বেশি গুরুত্বারোপ করেছি। আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে চলছে এবং পাশাপাশি জেলাজুড়ে প্রতি শনিবার ও অন্যান্য দিনগুলোতেও এই পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে।

​আমাদের আজকের যেমন জেলা প্রশাসক কার্যালয়, এই কার্যালয়ের পাশাপাশি আমাদের যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালের আঙিনা—বিশেষ করে অফিস চত্বর পরিষ্কার করা—এগুলো আমরা পরিচ্ছন্নতার ভেতরে নিয়ে এসেছি এবং সেগুলোর কার্যক্রম চলছে। পাশাপাশি যেটা হচ্ছে, জনসাধারণকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করছি, সবাইকে আমরা লিফলেট দিচ্ছি এবং যত্রতত্র যেন ময়লা-আবর্জনা না করে থাকে, সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। এই ব্যবস্থাটাকে আমরা একটা নিয়মিত কারিগরি রূপ দিচ্ছি এবং অন্তত উদাহরণ নিয়ে আসছি। প্রাথমিক বিষয় হচ্ছে যে এখানে জলাশয় ও ড্রেনগুলোতে যে পচা পানি জমে থাকে, সেই নিষ্কাশনের জন্য যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনগুলোর পরিষ্কার করার—এইগুলো কার্যক্রম চলছে।
​
আর বিশেষ করে আমি একটু আহ্বান জানাবো যারা জনসাধারণ রয়েছেন, তাদেরকে যে আসলে যেটা হয় যে, সরকারের যে উদ্যোগগুলো, এগুলো আছে এবং তখনই এটি ফলপ্রসূ হবে যখন সবাই একসাথে কাজ করব। প্রত্যেকেই এখানে আমরা জনসাধারণকে সচেতন করছি এই জন্য যে, যার যার আঙিনা সে যেন পরিচ্ছন্ন থাকে, পাশাপাশি আমরা ড্রেন এবং রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলি, তাহলে কিন্তু এটি অনেক অংশে সম্ভব। আর এখানে জেলা প্রশাসন এই বিষয়ে আসলে খুবই জোরদার মনিটরিং করছে, যাতে আমাদের রাস্তার পাশের যে দোকানগুলো রয়েছে, তারাও যাতে তাদের যে ময়লা-আবর্জনা বা যে বিষয়গুলো রয়েছে, সেগুলো যেন রাস্তায় না ফেলে, ড্রেনে না ফেলে। এবং এই কার্যক্রমটি চলবে, এটি শুধু এমন না যে এই সময়টার জন্য; ডেঙ্গু প্রথম যেটি আমাদের বেড়েছে, এটি আমাদের অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে, পাশাপাশি যাতে পরিচ্ছন্নতার কার্যক্রম সবসময় জন্য চলে, সেই বিষয়টি আমরা দেখছি।

​মশা নিধনের জন্য আমরা একটি পরিকল্পনাও করেছি এবং এখানে যে যে অঞ্চলগুলোতে একটু ডেঙ্গু রোগের সংখ্যা বেশি—বিশেষ করে আমাদের এখানকার পৌরসভার মধ্যে ব্রাহ্মণপাড়া, তারপর ভেলানগর , এই যে যে জায়গাগুলো রয়েছে, এখানেও আমাদের এই মশার যে ওষুধ দেওয়া, সেটি; পাশাপাশি লার্ভা নিরোধের জন্য—মানে লার্ভাকে ধ্বংস করার জন্য যে ওষুধ বা লারবিসাইড দিতে হয়, সেগুলোও আমাদের এখানে দেওয়া হচ্ছে। পাশাপাশি আসলে যেটা হচ্ছে, আমি এটাই বলব যে, পৌরসভাকে একাধিক হওয়ার জন্য আমাদের যে নির্দেশনা রয়েছে, এটি এখন কার্যক্রমটি জোরদার মনিটরিংয়ের মাধ্যমেই চলছে এবং আশা করছি, আমাদের যে ডেঙ্গু প্রথম পরিস্থিতি যেটি দেখছে, সবাই মিলে একসঙ্গে যদি আমরা কাজ করি, তাহলে এটি অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে আসবে। বিশেষ করে আমি এই মুহূর্তে আরও একটু বলব, সেটা হচ্ছে যে, আমাদের যে সরকারি উদ্যোগগুলো, এগুলো যাতে ভালোভাবে চলে, সেটা তো আমরা মনিটরিং করবই, কিন্তু জনসাধারণ যারা রয়েছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা—যে তাদের যে বাড়ির আঙিনা, আশেপাশের সেই জায়গাগুলো যাতে তারা পরিষ্কার রাখেন।
​
ড্রেনের যে অবস্থা, ড্রেনেজ সিস্টেমটা উন্নয়নের জন্য এখানে আমরা পরিকল্পনা নিয়েছি। এখানে এখন টোটাল বৃষ্টির পরেই পানি জমে যাচ্ছে, ড্রেনের যে অবস্থাগুলো—এগুলো আমরা পরিচ্ছন্নতার কার্যক্রমের মধ্যে নিয়ে আসছি।এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক ও নরসিংদী পৌর প্রশাসক মোঃ শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃশামসুজ্জামান, নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এফএম নাঈম হাসান শুভ, জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা