শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রধানমন্ত্রী ফেনী সেচ প্রকল্পের সফরে এমপির অগণিত নেতাকর্মীর ফুলেল সম্বর্ধনা

প্রধানমন্ত্রী ফেনী সেচ প্রকল্পের সফরে এমপির অগণিত নেতাকর্মীর ফুলেল সম্বর্ধনা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সেচ প্রকল্প সফর উপলক্ষে (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠনের অগণিত নেতাকর্মীদের নিয়ে,মেঘনা টোল প্লাজায় সকাল ১০ টা ২১ মিনিটে ফুলেল সংবর্ধনায় প্রধানমন্ত্রী শুভেচ্ছা গ্রহণে অভিনন্দন জানান।

আজ বৃহস্পতিবার (পহেলা অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ পার হয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর উদ্দেশ্যে ১ হাজার ৫শ’ ৪২ কোটি টাকা ব্যয়ে সেচ প্রকল্প উদ্বোধনে রওনা দেন।

এ সময় সোনারগাঁও অংশে মেঘনা টোল প্লাজা পর্যন্ত মহাসড়কের দু’পাশে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ অগণিত নারী পুরুষ ফুলেল সংবর্ধনা জানান।

এ সময় প্রধানমন্ত্রী সোনারগাঁও উপজেলার সকল শ্রেণীর মানুষদের হাত উঁচিয়ে শুভেচ্ছা দেন। সকাল ১০ টা ২১ মিনিটে ফেনী অভিমুখী মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অপেক্ষমান সোনারগাঁওয়ে গণ মানুষের নেতা এমপি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান অসংখ্য নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্বর্ধনা দেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা