সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুমিল্লা চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

কুমিল্লা চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গীতবাড়ি বিওপি’র টহলদল চৌদ্দগ্রাম উপজেলায় ভারত সীমান্তের ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা এলাকা থেকে একটি হায়েস মাইক্রোবাসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ আটক করা হয়।

বিজিবি ১০ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সোমবারের অভিযানে আটককৃত মাদক চৌদ্দগ্রাম থানায় জমা দেয়া হয়েছে ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা