বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মসজিদের জায়গা জবর দখল করায় যুবকের ১৫ দিনের কারাদন্ড

মসজিদের জায়গা জবর দখল করায় যুবকের ১৫ দিনের কারাদন্ড

কুলাউড়া (মৌলভীবাজার) থেকে মো: সিপাউর রহমান : কুলাউড়ায় মসজিদের জায়গা বারবার জবর দখল ও সরকারী জায়গা জবর দখলের অপরাধে আব্দুল মুকিত নামে এক ব্যাক্তিকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন কুলাউড়া সহকারী কমিশনার ভূমি) প্রনয় বিশ্বাস।

জানা যায়, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকার মিশন চৌমুহনীতে এ বারবার সরকারি জায়গা এবং মসজিদের খরিদকৃত জায়গা দখল করে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ফাতু মিয়ার ছেলে আব্দুল মুকিত(৩০)কে দণ্ডবিধি-১৮৬০, এর ১৮৮ ধারায় ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

পরে সাজাপ্রাপ্ত আসামীকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা