সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হাজারো মানুষের ভালোবাসায় চিরবিদায় শায়িক হলেন কৃষক দল নেতা মিজান শেখ

হাজারো মানুষের ভালোবাসায় চিরবিদায় শায়িক হলেন কৃষক দল নেতা মিজান শেখ

পিরোজপুর থেকে এস,এম সিপার : পিরোজপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান শেখ আর নেই। রবিবার (৪ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নিজ বাড়ির বালির মাঠে মিজান শেখের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত মানুষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মিজান শেখ শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না; পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে তিনি ভদ্র, মার্জিত, সদালাপী ও আদর্শবান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ছাত্ররাজনীতির সময় থেকেই নানা প্রতিকূলতা, কারাবরণ এবং নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। রাজনৈতিক পরিস্থিতির নানা পরিবর্তনের মধ্যেও তিনি নিজের বিশ্বাস, নীতি ও আদর্শের জায়গায় অটল ছিলেন।

তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। জানাজায় অংশ নেওয়া অনেকেই মিজান শেখের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা