শিবচর (মাদারীপুর) থেকে শাখাওয়াত হোসেন মোল্লা : মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে ছেলের শাবলের আঘাতে বাবা আরব আলী (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে । আহত আরব আলী ওই গ্রামের মোঃ নুরুদ্দিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় । একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে ছেলে একটি শাবল দিয়ে বাবা আরব আলীর ওপর আঘাত করেন ।এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত আরব আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তবে কী নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধের সূত্রপাত এবং এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাউদ্দিন কাদের বলেন, ‘আমরা বিষয়টি জানতে পারিনি । তবে এখন খোঁজ খবর নিচ্ছে ।পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
