বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ডিএমপির অভিযানে ৫৮ মামলায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭

ডিএমপির অভিযানে ৫৮ মামলায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭

মো.নূর আলম ভূইয়া : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৫৮ মামলায় ৪৪৭ জন কে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিএমপি পুলিশ। এসময় বিভিন্ন থানায় ৫৮ টি মামলা রুজু করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন মঙ্গলবার (৬-অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তত্য নিশ্চিত করে েজানান,

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, তেজগাঁও বিভাগ ৭০ জন, মিরপুর বিভাগ ১০১ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৪৭ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ২টি রামদা, ৩টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০০০ পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেন্সিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা