বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম কচুয়াই ইউপি নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রবীন ত্যাগি নেতা মুহাম্মদ কাদের

কচুয়াই ইউপি নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রবীন ত্যাগি নেতা মুহাম্মদ কাদের

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে প্রস্তুতি নিচ্ছেন মুহাম্মদ আবদুল কাদের। তিনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে নির্বাচন করার জোর প্রস্তুতি শুরু করেছেন।
কাদের বিএনপি প্রতিষ্টাকালীন থেকে সক্রিয় রাজনীতির সাথে জড়িত।

বর্ণাঢ্য রাজনীতিতে তার ত্যাগ, শ্রম, অর্থ
আন্দোলন, সংগ্রাম জেল জুলুম সহ্য করে জীবনের শেষ বয়সে কচুয়াই ইউনিয়নবাসীর সেবা করার জন্য তিনি
ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে নির্বাচন অংশ নেবেন। তিনি বিজয়ী হওয়ার বিষয়ে আশাবাদী। জনগণকে উপর তার আস্থা ও ভালো বাসা রয়েছে। কচুয়াই ইউনিয়ন তার সমর্থক নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানান কচুয়াই ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সমাজ সেবক মোহাম্মদ আলম ফকির।

কচুয়াই ইউনিয়ন বিএনপি সদ্ভাব্য সভাপতি প্রার্থী মুহাম্মদ আলম ফকির জানান, কাদের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রবীন এ রাজনীতিবিধ। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন। সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি কচুয়াই ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।

বিশিষ্ট সমাজ সেবক প্রবীন বিএনপি নেতা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের জানান, কচুয়াই ইউনিয়ন আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা করে করে বলেন, আমি শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল কচুয়াই ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার একান্ত কাম্য। ইউনিয়নবাসীর
মতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার আদর্শবান প্রার্থী হিসেবে আলোচনা রয়েছে আবদুল কাদের এর নাম।

বিএনপি হাইকমান্ড অনুসন্ধান করলে আসন্ন কচুয়াই ইউনিয়ন বিএনপি সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের দলের দুর সময় গুরুত্বপূর্ণ ভুমিকা অপরিসীম ছিলো বলে এলাকার লোকজন জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা