মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন সকল থানায় নতুন ও শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভাটি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল।
সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।
কর্মীসভায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন বিভিন্ন থানার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে দলকে আরও বেগবান করতে এবং থানা পর্যায়ের কমিটিগুলো দ্রুত ও সুশৃঙ্খলভাবে পুনর্গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
