সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চান্দের ঘাট তালীমুল ইসলাম ক্বাউমী মাদ্রাসার আবাসিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আবাসিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার উপদেষ্টা কমিটির সদস্য মোঃ মিলন খান।
এ সময় উপস্থিত ছিলেন বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার উপদেষ্টা কমিটির সদস্য আহাম্মদ আলী আপন, চান্দের ঘাট তালীমুল ইসলাম ক্বাউমী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এম,এইচ,শাহজাহান আকন্দ, আবুল কালাম কালামিয়া (কোষাধ্যক্ষ), পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান বিল্লাল, কাজি আব্দুল হান্নান,মাওলানা আজিজুল হক, নাইবে মুহতামিম, এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।
আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবনটি নির্মাণ সম্পন্ন হলে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের আবাসিক সুবিধা বৃদ্ধি পাবে এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ভবন নির্মাণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা
