প্রচ্ছদ সারাদেশ আহত একাধিক, আইনি সহায়তা চেয়ে ‘আসক’-এ লিখিত আবেদন

মুন্সিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও মারধর:

আহত একাধিক, আইনি সহায়তা চেয়ে ‘আসক’-এ লিখিত আবেদন

মোঃ মাহাবুবুর রহমান ঢাকা : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মাশ্রাপাড়ায় জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে একটি পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, মারধর ও বসতভিটা দখলের চেষ্টার মারাত্মক অভিযোগ উঠেছে। হামলায় একই পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগে বিচারের আশায় আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন-এর সহায়তা চেয়েছেন ভুক্তভোগী পরিবার।
গত ১৬/১১/২০২৪ তারিখে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ঢাকা প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক বরাবর লিখিতভাবে এই অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার নেপথ্য ও বিবাদীদের তাণ্ডব:
আবেদনপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর থানার মাশ্রাপাড়ার স্থায়ী বাসিন্দা মো: রফিক-এর পরিবারের সাথে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগ সূত্রে চিহ্নিত বিবাদীগণ হলেন:
১. বজলুর রহমান (৩৫), পিতা: মৃত ফজলুর রহমান
২. আব্দুর রহমান আশিক (২০), পিতা: বজলুর রহমান
৩. আব্দুর রহমান অর্ণব (১৯), পিতা: বজলুর রহমান
৪. বকুল মোল্লা (৩৫), পিতা: জাহেদ মোল্লা
৫. আবুল (৪৫), পিতা: আ: হামিদ
৬. সালাম (৫০), পিতা: কালু
৭. শাহীন বেগম (৪৬), স্বামী: মো: বজলুর রহমান
৮. লিভা আক্তার, পিতা: জাহেদ মোল্লা
আবেদনে ভুক্তভোগীরা জানান, বিবাদীগণ দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে তাদের পৈতৃক বসতভিটা অবৈধভাবে দখলের জন্য নানা হুমকি-ধামকি ও পাঁয়তারা চালিয়ে আসছিল। গত ১৬ নভেম্বর বিবাদীগণ বেআইনিভাবে ভুক্তভোগীর বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে ভাঙচুর চালায়। এসময় গৃহকর্তা মো: রফিক ও তার ছেলে বাধা দিতে গেলে হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় প্রাণঘাতী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর ও রক্তাক্ত জখম করে।
গুরুতর আহত ও চিকিৎসা:
হামলায় গৃহকর্তার ছেলে রক্তাক্ত ও গুরুতর আহত হলে তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হামলার খবর পেয়ে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
সুষ্ঠু বিচারের আকুতি:
ঘটনার পর থেকে বিবাদী পক্ষের অব্যাহত হুমকি ও চাপের মুখে ভুক্তভোগী পরিবারটি চরম ভীতি ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। স্থানীয়ভাবে কোনো সমাধান না পাওয়ায় এবং আইনগত অধিকার নিশ্চিত করতে তারা আসক ফাউন্ডেশনের মাধ্যমে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার ও আইনি সুরক্ষার দাবি জানিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা