রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লংগদু জোনের উদ্যোগেশারদীয় দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শণ ও আর্থিক সহায়তা প্রদান

লংগদু জোনের উদ্যোগেশারদীয় দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শণ ও আর্থিক সহায়তা প্রদান

লংগদু থেকে মোঃ এরশাদ আলী : বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু উপজেলার মাইনিমুখ শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন করেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাসান পিএসসি।

পরিদর্শনকালে লংগদু জোনের জোন কমান্ডার মন্দিরের পূজা প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময়ে মন্দিরের পূজা আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য জোন কমান্ডারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন সহযোগিতার পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির পরিচালনা কমিটির সদস্যরা। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে জোন কমান্ডার পার্বত্য চট্টগ্রামে লংগদুতে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে বলে আশা ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা