রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজার সংলগ্ন বটতলা শ্মশানখোলা এলাকা থেকে আনুমানিক (৪০) বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গুইমারা থানা পুলিশ।

১৩ অক্টোবর সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা বটতলা শ্মশানখোলা এলাকায় গাছের মধ্যে একটি লাশ ঝুলতে দেখে গুইমারা থানা পুলিশকে খবর দেন। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ও গুইমারা জোনের সেনাবাহিনীর একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান, কারবারি (পল্লী প্রধান) ও স্থানীয় লোকজনের সাথে কথা বললেও তাৎক্ষণিকভাবে কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী জানান, সংবাদ পেয়ে যৌথবাহিনীর উদ্যোগে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে ও মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা