রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ৮ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ৮ বাংলাদেশি আটক

মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মানব চোরাচালানের সময় নারী ও শিশুসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ১৩ অক্টোবর বিকেল ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৬০/৭৫-আর সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়াটি গ্রামের মো. রফিকের মেহগনি বাগানের মধ্য থেকে তাঁদের আটক করা হয়।

৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় তাঁদের আটক করা হয়। আটক আটজনের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশু রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের মৃত যোগেন্দ্র জলদাসের ছেলে সুবল চন্দ্র জলদাস (৬৮) এবং একই গ্রামের সুবল চন্দ্র জলদাসের ছেলে পলাশ চন্দ্র জলদাস (৩৫)।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুনশী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা