রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌগাছায় মশার কয়েলের আগুনে গরু ও ৭০টি কবুতর পুড়ে ছাই

চৌগাছায় মশার কয়েলের আগুনে গরু ও ৭০টি কবুতর পুড়ে ছাই

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় মশার কয়েল থেকে লাগা আগুনে হাসেম আলী (৬৫) নামের এক ব্যক্তির গোয়ালঘর পুড়ে গেছে। এ ঘটনায় একটি গরু পুড়ে মারা গেছে এবং ৭০টি কবুতর পুড়ে গেছে। এ ছাড়া গোয়ালঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হাসেম আলী।
বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে চৌগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাঁনপুর গ্রামে হাসেম আলীর বাড়ির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, গরু ও কবুতরকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে রাখা হয়েছিল। কয়েল থেকে গোয়ালঘরে থাকা শুকনো খড়িতে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি গরু পুড়ে মারা যায় এবং ৭০টি কবুতর আগুনে পুড়ে যায়। গোয়ালঘরে থাকা অন্যান্য জিনিসপত্রও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মশার কয়েল থেকে শুকনো খড়িতে আগুন লেগে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত হাসেম আলী জানান, আগুনে তাঁর প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা