রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জ জেলা কারাগারের সার্বিক কার্যক্রম ও বন্দীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যালোচনার লক্ষ্যে কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে উপস্থিত হয়ে এর বিভিন্ন বিভাগ পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।

জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, বন্দীদের আবাসন ব্যবস্থা, খাবারের গুণগত মান ও খাদ্য সরবরাহ পরিস্থিতি, চিকিৎসাসেবা এবং প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে বন্দীদের অধিকার ও আইনগত প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

একই সাথে কারাগারে সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষা এবং বন্দীদের প্রতি মানবিক আচরণ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কারাকর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ এরশাদুল আহমেদসহ জেলা প্রশাসন ও কারাকর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা