রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মৌসুমের শুরুতে মহম্মদপুরে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পনেরো লক্ষ টাকা জরিমানা

মৌসুমের শুরুতে মহম্মদপুরে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পনেরো লক্ষ টাকা জরিমানা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন জায়গায় ইট ভাটার কার্যক্রম শুরু হয়েছে। ইট ভাটা মালিকেরা মহম্মদপুরের বিভিন্ন জায়গায় নিজেদের ইট ভাটার প্রাথমিক কার্যক্রম নিয়ে ইতিমধ্যে ব্যস্ত সময় পার করছেন। অপরদিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে মোট ১৫ (লক্ষ) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার (১৭ অক্টোবর) পরিচালিত অভিযানে প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—মধুমতি নদীর পূর্ব পাড়ে অবস্থিত মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকস।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।অভিযানে প্রসিকিউটর হিসেবে এ সময় দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, মাগুরা জেলার সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯)-এর ৪, ৫ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিরুদ্ধে একই আইনের ১৪, ১৫ ও ১৬ ধারায় এ অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস, আনসার ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা