বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে যোগদানের পর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) সিহাব বিন আমিন। বিশ্বনাথ পৌরসভা কার্যালয়ে বিশ্বনাথের তিন সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের অংশগ্রহণে সোমবার (১৯অক্টোবর) বিকেল ৩টার সময় এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্বনাথে নিজের কর্মকালীন সময়ে উপজেলার সার্বিক উন্নয়নের স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।
সিহাব বিন আমিন বলেন, সততা ও নিষ্টার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। প্রবাসী ও সাধারণ সেবাপ্রত্যাশীদের জন্য তাঁর কার্যালয়ের দরজা সবসময় উন্মুক্ত থাকবে। তিনি পৌরসভার নাগরিকদের যেসকল সমস্যা রয়েছে তা কার্যত সমাধান করবেন বলে জানান।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত সহকারী কমিশনার (ভূমি) সাথে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে উপজেলার বাসিয়া নদীতে ময়লা-আবর্জনা নিষ্কাশন পৌর শহরের যানজট নিরসন,বিশেষ করে পৌরসভার রাস্তাঘাটে অবৈধভাবে গাড়ী পার্কিংসহ ব্যবসায়ীদের প্রতি অতিরিক্ত টেক্স, নিয়মিত বাজার তদারকি।
এসময় উপস্হিত ছিলেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সহসভাপতি রুহেল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ প্রেসক্লাব এর সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী শিপন, কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য আব্দুস সালাম, নুরুল ইসলাম, মোস্তাক আহমদ মোস্তফা, ফারুক আহমদ, জাহান মিয়া,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য কামরুল ইসলাম, আরকুম আলী, মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
