বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি

মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি

মো. রাসেল মিয়া, ​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : ​কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।

সোমবার (১৯ অক্টোবর) রাতে ​উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে খতিয়ে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
​
এ সময় ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মুরাদনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
​
তিনি আরও জানান, প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
​
পরিদর্শনকালে উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদহহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ইতিবাচক পদক্ষেপ ও তৎপরতায় সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান পূজা কমিটির নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা