মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পিরোজপুরের মঠবাড়িয়ার রাজ মন্দিরে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী

পিরোজপুরের মঠবাড়িয়ার রাজ মন্দিরে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী

পিরোজপুর প্রতিনিধি : দক্ষিণ অঞ্চলের বৃহৎ দূর্গা মন্দির পিরোজপুরের মঠবাড়িয়ার রাজ মন্দরি অষ্টমীর পূজায় মন্দির প্রাঙ্গনে ঢাকাইয়া চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী উপস্থিত হয়ে ফটোসেশন করেন।

এ সময় তাকে শুভেচ্ছা জানান রাজ মন্দিরের প্রতিষ্ঠাতা ও অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. সুদীপ কুমার হালদার এবং তার স্ত্রী ডা. স্নিগ্ধা চক্রবর্তী।

বরিশাল বিভাগ তথা দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় পূজামণ্ডপ হিসেবে পরিচিতি পাওয়া এই মন্দিরে ভারতের মন্দিরশিল্পের আদলে টেরাকোটায় তৈরি করা হয়েছে জোড়া প্রতিমা। পাশাপাশি মোট ১৬০টি প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গার নানা রূপ। বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী নির্মাণশৈলী ও প্রতিমার বৈচিত্র্যে মন্দিরটি ইতোমধ্যে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

অষ্টমীর দিনে অভিনেত্রী পূজা চেরীর আগমন ও ফটোসেশন মন্দিরের উৎসবের আবহে যোগ করেছে বাড়তি আকর্ষন। তার উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা