শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় সাত বছরের নিষ্পাপ এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। যে বয়সে একটি শিশুর মায়ের আঁচলে নিরাপদে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই এমন ভয়াবহ ঘটনার অভিযোগে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশুটির মায়ের দায়ের করা মামলায় শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর শিশুটির মা শহিদুল ইসলামকে বিয়ে করেন। সেই থেকে শিশুটি তার মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করছিল।
অভিযোগে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটির মা বাড়ির বাইরে শৌচাগারে গেলে সেই সুযোগে শহিদুল ইসলাম ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত ঘরে ফিরে আসেন। পরে তিনি শহিদুল ইসলামের কাছে ঘটনার কারণ জানতে চান।
এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে শিশুটির মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে শহিদুল ইসলাম স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সালিস-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে বিষয়টি মীমাংসা না হওয়ায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেন শিশুটির মা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্ত শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার
