মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আলামিন(২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে শালিখা থানা পুলিশ।

আটক আলামিন শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পিয়ারপুর গ্রামের মিল্টন মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৬/১০/২৬ সোমরার রাত সাড়ে ৯টার দিকে এসআই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পিয়ারপুর এলাকায় অভিযান চালান। এ সময় রাস্তা উপর থেকে আলামিনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাতে একজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা