বৃহস্পতিবার | অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ ভালুকায় সেলুন মালিক রবীন্দ্র ঋষিকে হত্যা: লিচুবাগান থেকে অভিযুক্ত সাদ্দাম আটক

ভালুকায় সেলুন মালিক রবীন্দ্র ঋষিকে হত্যা: লিচুবাগান থেকে অভিযুক্ত সাদ্দাম আটক

ভালুকা, প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সেলুন মালিক রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সাদ্দামকে জামিরদিয়া এলাকার একটি লিচুবাগান থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টার বাড়ি নোমান ফ্যাক্টরির সামনে অপূর্ব হেয়ার ড্রেসারের মালিল রবীন্দ্র ঋষি। ঘটনার সময় চুল কাটার বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে সাদ্দাম সেলুন মালিক রবীন্দ্র ঋষির ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত এবং গলা কেটে হত্যা করা হয় বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রবীন্দ্র ঋষির শরীরে কমপক্ষে ১০টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় আটক সাদ্দাম হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে তাঁর স্বীকারোক্তি ও ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং তদন্তের তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এদিকে, জনসম্মুখে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামান্য টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে একজন মানুষকে এভাবে প্রাণ হারাতে হলো—এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার সময় আশপাশে লোকজন উপস্থিত থাকলেও কেউ এগিয়ে এসে হত্যাকাণ্ড ঠেকানোর চেষ্টা করেননি—এমন অভিযোগও উঠেছে। এ বিষয়টি জনসমাজে মানবিক দায়িত্ববোধ ও অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। এনিয়ে ঐ এলাকায় দীপু দাশ নামক এক গার্মেন্ট শ্রমিককে পুড়িয়ে হত্যা ও রবীন্দ্র ঋষিকে ছুরি দিয়ে হত্যা করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা