শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন জেলহাজতে

মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় :

সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন জেলহাজতে

মাগুরা থেকে আল এমরান: মাগুরার বহুল আলোচিত বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় মাগুরার শালিখা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ এবং এস আই ইসমাইল হোসেন কে মামলায় এজারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরণ।

মশিয়ার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মোঃ কামরুজ্জামান মামলার এজহার অনুযায়ী জানান, মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান কে ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারি বাড়ি থেকে ধরে নিয়ে তৎকালীন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ এবং এসআই ইসমাইল হোসেন গুলি করে তাকে হত্যা করে। সে সময় ওই হত্যাকাণ্ড টি ক্রসফায়ার হিসেবে শালিখা থানায় মামলা রুজু করা হয়।

ফ্যাসিস্ট সরকারের পতনের পর নিহত বিএনপি নেতা মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে সাবেক ওসি বিপ্লব কুমার নাথ এবং এসআই ইসমাইল হোসেন সহ অনেকের নাম উল্লেখ করে আদালতে ২০২৪ সালের ১লা অক্টোবর হত্যা মামলা রুজু করেন। আদালত মামলাটি এজারভুক্ত করতে শালিখা থানাকে নির্দেশ দেন। এই মামলায় এজারভুক্ত আসামি হিসাবে বরিশাল নৌ পুলিশে কর্মরত বিপ্লব কুমার নাথ ও এস আই ইসমাইল হোসেনকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যায় আসামিদেরকে মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক বর্ণালী রানী তাদের জামিন না মঞ্জুর করে মাগুরা জেলা কারাগারে পাঠিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা