পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উদ্যোগে সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। গত ২৭ অক্টোবর বিকেলে ‘কিং অব পটিয়া’ কমিউনিটি সেন্টারে কেক কেটে ২০তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন
পটিয়া পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন সওদাগর।
সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি মুজিবুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর এলডিপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান ও খোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবুর রহমান, আমিনুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড এলডিপির সভাপতি নুরু সওদাগর, সাধারণ সম্পাদক বাবুল, জাহেদুল হক, ছালাম এবং সোহেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে এলডিপি সবসময় রাজপথে সক্রিয় ছিল এবং আগামীতেও থাকবে। বক্তারা দলকে আরও সুসংহত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
