পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের পটিয়ায় রক্তস্বল্পতায় আক্রান্ত ছয় বছর বয়সী শিশু রাহীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন ‘মানবতার বন্ধন’, পটিয়া।
২৯ অক্টোবর সন্ধ্যায় পটিয়া ওয়াপদা রোডের সবজি ব্যবসায়ী মোহাম্মদ জনীর হাতে নগদ অনুদান তুলে দেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম বশর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর আলম।শিশু রাহী দীর্ঘদিন ধরে রক্তস্বল্পতাজনিত সমস্যায় ভুগছে।
তার চিকিৎসায় প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা ব্যয় হয়। সীমিত আয়ের কারণে ছেলের চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছেন তার বাবা।অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, সংগঠনের নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদসহ অন্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, আর্থিক সংকটে কোনো শিশুর চিকিৎসা যেন বন্ধ না হয়, সে জন্য সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। এ সময় শিশু রাহীর চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তশালীদের আহ্বান জানান।
