শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শেরপুরে ২৪ বোতল বিদেশী মদ ও সিএনজিসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে ২৪ বোতল বিদেশী মদ ও সিএনজিসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরে এস আর বি ১৪, জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ২৪ বোতল বিদেশী মদ সিএনজি সহ দেলোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

০৪ নভেম্বর বুধবার দুপুরে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানাধীন আমতলা বাজার সংলগ্ন মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে তল্লাশিকালে কুসুমহাটি বাজার থেকে জামালপুরগামী একটি সন্দেহভাজন সিএনজি পোশাক পরিহিত এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চালক মোঃ দেলোয়ার হোসেন (৪৫) কে ধৃত করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সিএনজিটি তল্লাশি করা হলে, ধৃত আসামির নিজ হাতে বের করে দেওয়া মতে ড্রাইভিং সিটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন বাজাজ সিএনজিটি জব্দ করা হয়।

এস আর বি ১৪ সিপিসি ১ জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর লাবিদ আহমেদ বলেন, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী মদ সংগ্রহ করে সিএনজি যোগে জামালপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় আলাতমসহ তাকে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা