শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কলাতিয়া–রামেরকান্দা সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আমান উল্লাহ আমান

কলাতিয়া–রামেরকান্দা সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আমান উল্লাহ আমান

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলাতিয়া থেকে রামেরকান্দা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ (উন্নয়ন) কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন এলাকার সংসদ সদস্য (এমপি) আমান উল্লাহ আমান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আমান উল্লাহ আমান বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনদুর্ভোগ লাঘব করাই সরকারের প্রধান লক্ষ্য। এই সড়কের কাজ সম্পন্ন হলে অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ব্যবস্থা এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এক নতুন গতির সঞ্চার হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মোনাজাত ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। কাজের মান অক্ষুণ্ণ রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা