পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আবাহনী ক্রীড়াচক্র পটিয়া শাখার উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় আবাহনী ক্রীড়াচক্র চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ও আবাহনী ক্রীড়াচক্র পটিয়া শাখার সাবেক সভাপতি জমির উদ্দিন বুলুর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আবাহনী ক্রীড়াচক্র পটিয়া শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন ও নুরুল ইসলাম চৌধুরী বাদল।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক (প্রশাসন) প্রদীপ সর্দার, যুগ্ম সম্পাদক (ক্রীড়া) মো. জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক (সাধারণ) মো. সাইফুদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সমাজকল্যাণ সম্পাদক আবদুল হান্নান, আপ্যায়ন সম্পাদক মো. আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য কাজী কাদের ও মোহাম্মদ হোসেন।
সভায় আবাহনী ক্রীড়াচক্রের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণ এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।
সাবেক সভাপতি জনাব জমির উদ্দিন বুলুর বাসভবনে অনুষ্ঠিত এ সৌহার্দ্যপূর্ণ আয়োজন সংগঠনের নেতৃবৃন্দের পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি আন্তরিক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।
আবাহনী ক্রীড়াচক্রের ঐতিহ্য, ঐক্য ও ক্রীড়ার চেতনাকে ধারণ করে আগামীর পথচলা আরও গতিশীল হোক এমন প্রত্যাশা উপস্থিত সবার।
