রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে মুহম্মদ ছাদেক আলী স্যারের স্মরণে মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে মুহম্মদ ছাদেক আলী স্যারের স্মরণে মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘কেরানীগঞ্জের আলোকবর্তিকা মুহম্মদ ছাদেক আলী স্যারের স্মরণে মেধা প্রতিযোগিতা- ২০২৬’। স্থানীয় শিক্ষা অনুরাগ ওৃতি ও কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গত ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার কলাতিয়া ইউনিয়ন প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান শিক্ষা খাতের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে মেধাবী ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রয়াত মুহম্মদ ছাদেক আলী স্যারের আদর্শ ও কর্মময় জীবন স্মরণ করে বলেন, গুণী শিক্ষক ও শিক্ষাবিদদের অবদান ককখনো ভোলার নয়; তাদের আদর্শই পারে সমাজকে সঠিক আলোর দিশা দেখাতে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মেধা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা