শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রামপুলিশ শেরপুরের মজনু

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রামপুলিশ শেরপুরের মজনু

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন শেরপুরের গ্রামপুলিশ সদস্য মো. মজনু মিয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রামপুলিশদের মহাসমাবেশে দেশের আটজন নির্বাচিত গ্রামপুলিশ সদস্যের একজন হিসেবে তাকে সম্মাননা ও অর্থ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মজনু মিয়া।

মজনু মিয়া শেরপুর সদর উপজেলার ২ নং চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম বিল্লাল হোসেন দফাদারের ছেলে।

বাবার মৃত্যুর পর নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে গ্রামপুলিশের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

মজনু মিয়ার এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের অনেকেই এ অর্জনকে শেরপুর জেলার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয়দের মতে, তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালন করা একজন গ্রামপুলিশ সদস্যের জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি তার দীর্ঘদিনের নিষ্ঠা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার মূল্যায়ন। মজনু মিয়ার এ সম্মাননায় আনন্দিত চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়াসহ পুরো শেরপুর জেলার মানুষ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা