রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকের চোখে আশার আলো

বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

পোরশায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকের চোখে আশার আলো

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। মাঠজুড়ে পাকা ধানের সোনালি সমারোহে কৃষকের ঘরে ঘরে এখন নতুন ফসল তোলার ব্যস্ততা। ভালো ফলন হওয়ায় কৃষকের মনে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

(৮ নভেম্বর রবিবার) উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা যায়, অল্প কয়েক দিনের মধ্যে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হবে এবং দু এক জায়গায় আগাম ধান মারাই শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া ও পরিচর্যার কারণে অনেক কৃষক এবার ভালো ফলনের আশা করছেন। তবে উৎপাদন ভালো হলেও ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

কৃষকদের অভিযোগ, বাজারে ধানের দাম উৎপাদন খরচের তুলনায় আশানুরূপ না হলে তাদের কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হয়ে পড়বে। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এখন তাদের প্রধান দাবি।

কৃষকদের দাবি, ধান কাটার মৌসুমে বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও অযৌক্তিক মূল্য ওঠানামা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন। পাশাপাশি সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃষকদের আহ্বান, আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার, সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা এবং কৃষকবান্ধব মূল্য নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

কৃষকদের প্রত্যাশা, বাম্পার ফলনের সুফল যেন প্রকৃত কৃষকের ঘরে পৌঁছায় এবং উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পেয়ে তারা আগামী মৌসুমে আরও উৎসাহ নিয়ে চাষাবাদ করতে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা