মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দিনাজপুরে দুপুর ১২টায় মিলেনি সূর্যের দেখা, ঘন কুয়াশার চাদরে ঢাকা , বাড়ছে শীত

দিনাজপুরে দুপুর ১২টায় মিলেনি সূর্যের দেখা, ঘন কুয়াশার চাদরে ঢাকা , বাড়ছে শীত

আশিকুর ইসলাম বোচগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ উত্তরের জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করলেও মঙ্গলবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় উত্তরের বিভিন্ন এলাকা। দিনের ১২ টায় মিলেনি সূর্যের দেখা। কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনকে। এতে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা প্রভাব পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকালে অনেক মানুষকে কিছুটা দেরিতে কর্মস্থলের উদ্দেশে বের হতে দেখা গেছে। উত্তরের জেলায় শীত এসে গেছে, মানুষ শীতের প্রস্তুতি নিতে শুরু করেছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কয়েক দিন ধরে জেলায় কুয়াশা দেখা যাচ্ছে। তবে মঙ্গলবার এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ কুয়াশা পড়েছে। সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আরও কমতে পারে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা