শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে আগুন

কেরানীগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে আগুন

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত কার্যালয়টিতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির মধ্যে ভোররাতে এই অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা