সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে সন্ত্রাসি’দের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে মাদক সেবনকারি, আ’লীগ-অঙ্গসংগঠনের নেতাকর্মী ও দুর্ধর্ষ ডাকাতসহ- নয় আসামি’কে পুলিশ ব্লক রেডে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
আজ সোমবার (২৩ নভেম্বর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃংখলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূলের জিরো টলারেন্সে, সন্ত্রাস ও কিশোর গ্যাং অবস্থান করা গোপন আস্তানাতে বাংলাদেশ পুলিশের ওসি’ সঙ্গীয় একাধিক ফোর্সের টিম নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে
গ্রেফতারকৃত;
মাদকসেবি- মোঃ সাকিব মোল্লা সুমন (২৬), মোঃ শামীম (২৭), মোঃ স্বপন মিয়া (৩২), মোঃ নাঈম (১৮) ও সাজিদুল (২৫) নামে।
সন্ত্রাস বিরোধি- উপজেলার কাঁচপুর ইউপির কাঁচপুর গ্রামের মৃত জামান মিয়ার ছেলে রাজীব হাসান (৪১) নামে ইউপি ২ নং ওয়ার্ড সাবেক সভাপতি নিষিদ্ধ যুবলীগ, জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে মোঃ সালাউদ্দিন সানি (৪০) নামে সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও আ’লীগ সক্রীয় কর্মী ও অর্থ যোগানদাতা এ-পি, উপজেলার মোগরাপাড়া ইউপির নাফিক পেপার মিল, কনকা সংলগ্ন সাদিপুর গ্রামে বসবাস ও উপজেলার জামপুর ইউপির পাকুন্ডা মধ্যপাড়া গ্রামের মৃত ওবায়দুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৬) নামে ইউপি সভাপতি প্রার্থী নিষিদ্ধ ছাত্রলীগ।
দুর্ধর্ষ ডাকাত- উপজেলার নুনেরটেক গুচ্ছগ্রামের শুক্কুর আলীর ছেলে মোঃ মজিবর (৪৫) সহ-নয় দুষ্কৃত আসামিকে গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি পাহারায় আদালতের সোপর্দ করে।
