সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহাসড়কে কভার্ডভ্যান চাঁপায় ট্রাক চালক নিহত সহযোগি-আহত

মহাসড়কে কভার্ডভ্যান চাঁপায় ট্রাক চালক নিহত সহযোগি-আহত

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় মালবাহি কভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মালবাহী একটি ট্রাককে চাঁপা দেয়। এ সময় মো. ইসমাইল (৪০) নামে ট্রাকচালক নিহত হয়। সহযোগি মো. রায়হান হোসেন (২০) নামে হেলপার গুরুতর আহত হয়। পুলিশ নিহতের চালকের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

গতকাল রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কাঁচপুর ইউপির ঢাকা-সিলেট মহাসড়কের স্কয়ার নিট কম্পোজিট নামে গার্মেন্টসে সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হারুনকান্দি নামে একই গ্রামের ট্রাক চালক মো. ইসমাইল ও সহযোগী হেলপার মো. রায়হান হোসেন মহাসড়কের রাজধানী ঢাকা অভিমুখী ট্রাক চলমান অবস্থায় ছিলেন। এ সময় মালবাহী একটি কভার্ডভ্যান দ্রুত গতিতে অন্য যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রাকটিকে চাঁপা দেয়। ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হলে গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপারকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মর্মান্তিক দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলে ব্যাহত হয়। পুলিশ খবর পেয়ে দুর্ঘটনায় কবলিত মালবাহী যানবাহন দুটিকে সরিয়ে আনতে সক্ষম হলে, যান চলাচল স্বাভাবিক হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা