বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

রহিম হৃদয়, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৌর এলাকার তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

আর্থিক সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—আদর্শ গ্রাম দারুন্নাজাত মাদ্রাসা, ডাক্তারপাড়া মানজুমাতুন নূর কারীমিয়া মহিলা মাদ্রাসা এবং পশ্চিম নতুনপাড়া বায়তুর রহমান জামে মসজিদ।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি এবং সহায়তাপ্রাপ্ত তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা