মোঃ ওসমান গনি, শার্শা (যশোর) : বেনাপোল টু ঢাকার মধ্যে চলাচলকারী ‘রুপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনটি চলাচল সাময়িক স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ।
বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার মোছাঃ পারভীনা খাতুন বলেন, এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বৃহস্পতিবার ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার তৎসংলগ্ন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে কোন সুনির্দিষ্ট মতামত/তথ্য না পাওয়ায় এবং রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রেলভবন, ঢাকা থেকে প্রাপ্ত অনুমোদন মোতাবেক বৃহস্পতিবার খুলনা-ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারি ৮২৫/৮২৬ নং জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল-ঢাকার মধ্যে চলাচলকারি ৮২৮/৮২৭ নং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বাতিল করা হলো।
যশোর রেল স্টেশন মাষ্টার সাইদুর রহমান বলেন, সাময়িক ভাবে বেনাপোল যশোর টু ঢাকার মধ্যে চলাচলকারী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ও খুলনা টু ঢাকার মধ্যে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলবে বলে নিশ্চিত করেছেন তিনি।
খুলনা-পোড়াদাহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/ ২০০০৪ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে। ঢাকা থেকে বিকাল ৪ টা১০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১ টা ৩৫ মিনিটে। আর খুলনা থেকে সকাল ৮ টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে বিকাল ৩ টা ১০ মিনিটে। শুধুমাত্র জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস ট্রেন দুটি আপ ডাউনে যাত্রাবিরতি করবে দৌলতপুর-নওয়াপাড়া-যশোর-মোবারকগজ্ঞ-কোটচাদপুর-দর্শনা। হল্ট করবে-চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা- পোড়াদাহ-কুষ্টিয়া কোট-কামারখালি-পাংশা-রাজবাড়ী- ফরিদপুর-ভাঙ্গা।
বেনাপোল রেলওয়ের অপর স্টেশন মাষ্টার আয়নাল হক বলেন, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল ঢাকা বেনাপোল রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ট্রেনের যাত্রা বাতিল করার ফলে যাত্রীদের টিকিটের মুল্য ফেরত কার্যক্রম চালু রয়েছে।
