বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তারাকান্দায় প্রাণিসম্পদ উন্নয়নে নতুন প্রত্যয়

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকেঃ ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তারাকান্দা উপজেলা উপজেলা হলরুমে আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

সকাল ১১ টায় তারাকান্দা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মউক চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. লৎফর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা অনুরমা সুপ্রভা কাঞ্চি শাওন, সমাজসেবা কর্মকর্তা অসিম সরকার, সমবায় অফিসার, কামরুজ্জামান সরকার,

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের উৎসাহিত করা, আধুনিক পদ্ধতিতে পশুপালন এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ লুৎফর রহমান।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদের ভেটেনারী সার্জন ডাঃ ফয়েজ আহমেদ।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, সাংবাদিক এবং প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন উপকারভোগী উপস্থিত ছিলেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজনকে ঘিরে তারাকান্দার খামারিদের মধ্যে প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনা ও উৎসাহ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা