৮
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ার আলীনগর সীমান্ত এলাকায় ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্যের একটি চালান উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫২০ প্যাকেট তামাকজাত দ্রব্য জব্দ করা হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৪৯/১৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর নামক স্থানে এসব পণ্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। এ ছাড়া পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।
