শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ খেলা বোচাগঞ্জে নারী শিশুদের বিকশিত করার লক্ষে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বোচাগঞ্জে নারী শিশুদের বিকশিত করার লক্ষে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে নারী শিশুদের বিকশিত করার লক্ষে বে-সরকারী প্রতিষ্ঠান ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর শনিবার বিকাল ৩টায় সেতাবগঞ্জ বড়মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করার পাশাপাশি খেলা শেষে বিজয়ী দল বোচাগঞ্জ মহেশপুর আদিবাসী আশার আলো ও রানার্স আপ দল বীরগঞ্জ আদিবাসী মিশন একাডেমির খেলোয়ারদের হাতে পুরস্কার তুলেদেন দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পাটনাশীপ ম্যানাজার এন্ড সিনিয়র প্র্গ্রোম এ্যাডভাইজার জেন্ডার ডাইভারসিটি এ্যান্ড এ্যাডভোকেসি হেক্ স/ইপার সাইবুন নেসা, বোচাগঞ্জ থানার ওসি এস. এম আহসান হাবীব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম প্রমুখ।

এসময় ইএসডিও এর প্রকল্প সমন্বয়কারী কাজী মোঃ সিরাজুস সালেকিন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধরী, এ্যাডভোকেট সায়েম আহমেদ. উপজেলা যুবদলেরর সদস্য সচিব রায়হান রুবেল, সেতাবগঞ্জ পৌর যুবদলের আহবায়ক সবুজ সরকারসহ এলাকার সুধীজন ও ক্রিড়াপ্রেমী শত শত মানুষ উপস্থিত ছিলেন।

খেলায় বোচাগঞ্জ মহেশপুর আদিবাসী আশার আলো প্রমিলা ফুটবল দল বীরগঞ্জ আদিবাসী মিশন একাডেমির প্রমিলা ফুটবল দলকে ০৫-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা