তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তাতিহাটি ট্রলি গাড়ি সমিতি প্রেজেন্টস মরহুম ডাঃ সেরাজুল হক স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সিজন ১।
২৭ শে নভেম্বর শুক্রবার রাতে টুর্নামেন্টের সিজন ১ খেলার শুভ উদ্বোধন করা হয়।
খেলা আয়োজক কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ৩ আসনের সংসদ সদস্য ও মরহুম ডাঃ সেরাজুল হকের জ্যৈষ্ঠপুত্র মাহমুদুল হক রুবেল।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাউল হক বাবু, শেরপুর জেলা ফুটবলের এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন, উপজেলা বিএনপি’র আহব্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ মিয়া, শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শওকত হোসেন, শ্রীবরদী পৌর বিএনপি’র সদস্য সচিব এস এম সোহান উপস্থিত ছিলেন।
এ সময় শ্রীবরদী শিল্প বনিক সমিতির সভাপতি মোশারফ হোসেন, বিএনপি নেতা শাহজাল ইসলাম, এরশাদুল আলম আরজু, ইখলাছুর রহমান লিটন সহ বিএনপির নেতৃবৃন্দ,
শতশত ফুটবল প্রেমী ক্রীড়া মোদি দর্শকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বকশীগঞ্জ ম্যাক্সিম ওয়ারিয়স এফসি বনাম গাজীপুর বড়বাড়ি উদয়ন ক্লাব অংশগ্রহণ করেন।
