রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঘাটাইলে জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ :

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঘাটাইলে জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঘাটাইলে টাঙ্গাইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত । শনিবার ( ২৮ নভেম্বর) সকাল ১০টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ফিরোজ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক কে এম শামীম।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও বৈষম্য দূর করে শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হলে শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা