বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা লংগদুতে স্কুল ফিডিং এর আওতায় ক্ষুদে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার বিতরণ

লংগদুতে স্কুল ফিডিং এর আওতায় ক্ষুদে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার বিতরণ

মোঃ এরশাদ আলী লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও স্কুল ফিডিং কর্মসূচি/২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার মানিকজোড় ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেন।

লংগদু উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভাঃ) মোঃ শাহনেওয়াজ ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ ওসি) মোহাম্মদ জাকারিয়া প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার গণমাধ্যমকর্মীগণ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিশুদের শারীরিক ও মানষিক বিকাশে প্রাণিজ আমিষ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

তারা আরও বলেন, ডিমের কুসুমে থাকা ‘কোলিন’ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে, যা স্মৃতিশক্তি প্রখর করতে ও পড়াশোনায় মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশুদের পুষ্টিকর এবং আদর খাবার দুধ ও ডিম খেতে হবে।

শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিশু স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণে সিদ্ধকরা ডিম ও দুধ বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা